Traffic Rules for Driver
রাস্তায় গাড়ি নিয়ে চলাফেরা করতে গেলে অনেক আইন কানুন মানতে হয়। অনেক সময় আমাদের সেই আইন কানুন না মানার জন্য বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়। তাই আজ আমরা আমাদের দেশের ৯১ এবং ৯২ ধারা অনুযায়ী কিছু নিয়ম জানার চেষ্টা করব ।
১। মোটরগাড়ি চালক যতটুকু সম্ভব রাস্তার বামদিক ঘেঁষে গাড়ি চালাবেন এবং বিপরীত দিক থেকে আসা সকল গাড়ি তার ডান দিক দিয়ে যেতে দেবেন।
২।একটি মোটর গাড়ির চালক তখনই অন্য একটি মোটর গাড়ির বাম দিক দিয়ে যেতে পারবে।যখন গাড়িটির চালক ডান দিকে মোড় নেয়ার সময় যথাযথ সংকেত দিয়ে মাঝ বরাবর অবস্থান করবে।
৩। উপরোক্ত ২ নং কারণ ছাড়া কখনোই একটি গাড়ি আরেক টি গাড়ির বাম দিক দিয়ে ওভারটেক করতে পারবে না।
৪। কোন মোটর গাড়ির চালক একই দিকে যাওয়া অপর কোনো যানবাহনকে পাশ কাটিয়ে যেতে পারবে না।
এর ফলে যে কোন দিকে চলাচলকারি অন্য কোনো যানবাহন বা পথচারীর অসুবিধা সৃষ্টি হয় কিংবা বিপদের আশঙ্কা থাকে।
কিংবা যেখানে পাহাড় বা অন্য কোনো প্রতিবন্ধকতা আছে সেখানে রাস্তার সামনের দিক ভালোভাবে দেখা যায় না।
৫। কোন গাড়ি যদি অপর একটি গাড়িকে ওভারটেক করে বা পাশ কাটিয়ে যেতে চেষ্টা করে।তাহলে সেই গাড়ির চালক প্রথম গাড়ি কে আগে যেতে না দেয়ার জন্য নিজ গাড়ির গতি বৃদ্ধি করতে পারবে না।
৬। রোড জংশন বা কোনাকুনি সড়কের কাছাকাছি যাওয়ার পর চালককে তার গাড়ির গতি কমাতে হবে। ওই ধরনের রাস্তায় চলাচল কারী ব্যক্তিগণের যাতে কোনো রকম বিপদ না ঘটে সে সম্পর্কে নিশ্চিত হবার পরই ওই রাস্তায় প্রবেশ করতে হবে।
৭। কোনাকুনি রাস্তার যাওয়ার পর যদি সেই রাস্তা মেইনরোড হয়,তাহলে রাস্তা দিয়ে চলাচল কারী যানবাহন সমূহকে দরকারী পথ ছেড়ে দিতে হবে এবং অন্য যেকোন ক্ষেত্রে ওই রাস্তা বরাবর সকল গাড়িকে তার ডান দিক দিয়ে যেতে হবে।
৮। রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় চালক যদি কোনো মিছিল কিংবা কোন পুলিশের সম্মুখীন হয় কিংবা রাস্তা মেরামতে নিয়োজিত শ্রমিকদের পাশ দিয়ে যায় তাহলে অবশ্যই সেই গাড়ি ঘণ্টায় ১৪ কিলোমিটার বা তার বেশি গতিতে চালাতে পারবেন না।
৯। একজন গাড়ি চালকের ক্ষেত্রে:-
গাড়ি বামদিকে মোড় নেবার সময়,যে রাস্তা থেকে মোড় নেয়া হচ্ছে এবং যে রাস্তায় যাওয়া হচ্ছে উভয়ের যতটা সম্ভব বাম দিক দিয়ে চলতে হবে।
গাড়ি ডান দিকে মোড় নেবার সময়, যে রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে, তার যতটা সম্ভব মাঝখানের কাছাকাছি হতে হবে এবং গাড়ি এমন ভাবে এগিয়ে নিতে হবে যেন, যে রাস্তায় প্রবেশ করা হচ্ছে সেই রাস্তার যতটা সম্ভব বাম দিকে উঠে।