Image

Law for Driving



traffic_police

গাড়ি চালাতে গেলে গাড়ির মালিক এবং চালক কে মোটরযান সম্পর্কিত দুইটি আইন কানুন সম্পর্কে সাবধান থেকেই গাড়ি চালাতে হয়। কেননা এই আইন দুইটি লঙ্ঘন করা দণ্ডনীয় অপরাধ। আইন দুইটি হল:

  • সাধারণ আইন।

  • লাইসেন্স এর নিয়ম।

লাইসেন্স এর নিয়ম সম্পর্কে আমরা এর আগে জেনেছি। তাই আজ একজন চালকের সাধারণ কোন আইন গুলো মানা প্রয়োজন তা জানার চেষ্টা করবো।

১। গাড়ি কেনার পর এবং রাস্তায় নামানোর আগে গাড়ির শ্রেণী অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া কখনোই গাড়ি চালানো উচিত না। এই জন্য আমাদের দেশের বি আর টি এ (BRTA) অফিসে যেতে হবে।

২। গাড়ি রেজিস্ট্রেশন হবার পর অফিস থেকে একটি নম্বর পাওয়া যাবে। প্রত্যেক জেলাতেই বি আর টি এ অফিস আছে। সেই জেলার নাম অনুসারে রেজিস্ট্রেশন নম্বর হয়ে থাকে। যেমন ঢাকার ক্ষেত্রে ঢাকা মেট্রো এমন। সেই নম্বর প্লেট টি গাড়ির সামনে এবং পেছনে ঝুলিয়ে দিতে হবে। অবশ্যই যেন তা স্পষ্ট হয়।

৩। ১৮ বছরের কম বয়স্ক ব্যক্তি কখনোই গাড়ি চালাতে পারবে না।যদি চালায় তাহলে সেটা বে-আইনী হবে।আইন অমান্য করা দন্ডনীয় অপরাধ। যদি ট্যাক্সি বা যেকোন ভারী মোটরযান চালাতে হয় তাহলে চালকের বয়স অন্তত পক্ষে ২০ বছর অথবা তার বেশি হতে হবে।

৪। রাস্তায় গাড়ি চালাতে গেলে যদি রাস্তার কোন ট্র্যাফিক আইন লঙ্ঘন হয় তাহলে এর জন্য জরিমানা গুনতে হবে। তাই সর্বদা ট্র্যাফিক আইন মেনে চলতে হবে। গাড়ির গতি কমানো বা বাড়ানো, রাস্তা পারাপার হওয়া, মোড় ঘুরানো, গাড়ি থামানো এই সকল ক্ষেত্রেই ট্র্যাফিক নির্দেশ ও ট্র্যাফিক সংকেত মেনে চলতে হবে। এই সব নিয়ম ভঙ্গ করলে ট্র্যাফিক পুলিশ সেই আইন অমান্য কারী গাড়ির নম্বর দিয়ে থানায় কেস ফাইল করতে পারেন।

৫। রাস্তায় গাড়ি চালানোর সময় সবসময় মানুষ, জন্তু ও অন্যান্য যানবাহন এর দিকে নজর রেখে গাড়ি চালাতে হবে। এই ধরনের ভুল ত্রুটি ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।