Image

শর্ট সার্কিট নিয়ন্ত্রণে করণীয়


সুইচবোর্ড

ঝুঁকি এড়াতে ছয় মাস পরপর নিয়ম মেনে বৈদ্যুতিক সংযোগ চেক করুন

সকল নিয়ম মেনে ঝুঁকিমুক্ত ও নিরাপদ ভবন নির্মাণের পরেও যে দুর্ঘটনাটি ঘটার প্রবণতা সবচেয়ে বেশি থাকে সেটি হল বৈদ্যুতিক শর্ট সার্কিট। আর সবচাইতে ভয়াবহ বিষয় হল, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মারাত্মক অগ্নিকান্ডের সম্ভাবনাও এড়িয়ে যাওয়ার মতো নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে আবাসিক ভবন থেকে শুরু করে কমার্শিয়াল ভবন, এমন দুর্ঘটনার উদাহরণ রয়েছে অগণিত। এজন্যই বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময়ও কিছু বিষয়ে সতর্ক থাকা ভীষণ জরুরি-   

১। বৈদ্যুতিক সংযোগের সময় ক্যাবল বা তার নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকুন। উন্নতমানের এবং অবশ্যই ব্র্যান্ডের তার ব্যবহার করতে হবে।

২। কেবল বাড়ির ডিজাইনের ক্ষেত্রেই নয়, আপনার বাড়ির দেয়ালের ভেতরে বা বাইরে দিয়ে আপনি যে বৈদ্যুতিক লাইন টানতে চান সেটিও ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী করুন।

৩। বৈদ্যুতিক শর্ট সার্কিট নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ চেকআপ। অনেক সময় বাড়ি নির্মাণের সময় সব ব্যবস্থা গ্রহণের পরেও, কেবলমাত্র রুটিনমাফিক চেক-আপ না করার ফলে যে কোনো সংযোগ নষ্ট হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই ঝুঁকি এড়াতে ছয় মাস পরপর নিয়ম মেনে বৈদ্যুতিক সংযোগ চেক করুন।

৪। বৈদ্যুতিক ক্যাবল অথবা রুমের তাপমাত্রা যদি স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত গরম হয়ে যায় তবে তার প্রতি বিশেষ দৃষ্টি দিন। দ্রুত পরীক্ষা করে দেখুন কী কারণে এটি হচ্ছে।

৫। ঘরের যে কোনো বৈদ্যতিক যন্ত্র ব্যবহারের পর সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন করুন।