Image

অগ্নিকান্ড, শর্ট সার্কিট ও গ্যাস লিকেজ থেকে কীভাবে ঘরকে রাখবেন নিরাপদে?

ঘর মানে কারো কাছে ভালবাসা, কারো কাছে আশ্রয়, আবার কারো কাছে নিরাপত্তা। ঘরের সংজ্ঞাটা যেমনই হোক না কেন, প্রিয় মানুষগুলোকে নিয়ে ঘরে কাটানো সময়গুলো সবসময়ই আনন্দের। অথচ এই আনন্দে ভাঁটা পড়ে শোক নেমে আসতেও সময় লাগে না, যদি ঘরের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা না হয় শুরু থেকেই। বিশেষত, সমসাময়িক কিছু দুর্ঘটনা আমাদেরকে বার বার করছে আতঙ্কগ্রস্ত। ঘরের মাঝে থেকেও পরিবারের মানুষগুলো সুরক্ষিত তো? এমন প্রশ্নে যেন এ শহরবাসী স্বস্তি খুঁজে পায় না কিছুতেই।

অথচরগ্যাস লিকেজ, অগ্নিকান্ড বা শর্ট সার্কিটের মত দুর্ঘটনা গুলো হরহামেশাই ঘটছে আমাদের অসাবধানতার কারণে। তাই অগ্নিকাণ্ড, গ্যাস লিকেজ, শর্ট সার্কিটের মতো দুর্ঘটনাগুলো এড়াতে আগে থেকেই আমাদের সচেতন হতে হবে, নিতে হবে কার্যকরী ব্যবস্থা। তাই, কীভাবে নিশ্চিত হবে আমাদের ঘর এবং ঘরে থাকা প্রিয় মানুষগুলোর নিরাপত্তা, সেসব গুরুত্বপূর্ণ তথ্যগুলোই চলুন জেনে আসা যাক আজকের লেখায়।